হার্ট অ্যাটাক হলে কিভাবে বুঝবেন?
তাৎক্ষণিক ভাবে কি করবেন?
🫀Heart attack …….‼️
হার্ট অ্যাটাকের উপসর্গ গুলি হলো:
ক) বুকে ব্যথা বা চাপ:
বুকের মাঝখানে ব্যথা, চাপ,
ভারী ভাব বা জ্বালাপোড়া অনুভূত হওয়া।
অনেক সময় এটি “ভারী ওজন চাপা পড়ার মতো”
অনুভূত হয়।
খ) ব্যথা শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়া যেমন
ব্যথা বা অস্বস্তি ঘাড়ে, গলায়,চোয়ালে, কাঁধ, হাত বিশেষ করে
বাম হাত, পিঠে, বা পেটের উপরিভাগে ছড়াতে পারে।
গ) শ্বাসকষ্ট।
ঘ) প্রচুর পরিমাণে ঘাম হওয়া।
ঙ) বমি বমি ভাব বা বমি।
চ) অত্যন্ত দুর্বলতা, মাথা ঘোরা বা হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া
ছ) চিন্তিত বা আতঙ্কিত অনুভব: অনেক সময় হার্ট অ্যাটাকের
সময় মানুষ মৃত্যুভয় বা ভীষণ দুশ্চিন্তা হয়।
জ) অনিয়মিত হৃদস্পন্দন বা বুক ধড়ফড় করা।
ঝ) হঠাৎ রক্তচাপ কমে যাওয়া, শরীর ফ্যাকাসে হয়ে যাওয়া
ইত্যাদি।
‼️অনেকে কিছু বলা বা বোঝার আগেই মৃত্যু বরণ করেন।
উল্লেখ্য সবার সব উপসর্গ হবে এমন নয়। আবার কোন
উপসর্গ নাও হতে পারে।
** বুকের মাঝে কোন অস্বস্তি বোধ হলে অবহেলা করবেন না।
জরুরী ভাবে আপনার নিকটস্থ হাসপাতালে যেতে হবে। অতি দ্রুত চিকিৎসা শুরু করতে হবে।
‼️ হাসপাতালে পৌঁছানোর আগে জরুরী চিকিৎসা:
চারটি (Clopidogrel 75 mg + Aspirin 75 mg ) বড়ি খেতে পারেন। ওষুধ দুটি একসাথে এবং আলাদা ভাবে বাজারে পাওয়া যায় (সহজে বোঝার জন্য Clopidogrel 300 mg এবং Aspirin 300 mg খেতে হবে। একত্রে ওষুধ হলে চারটি অথবা পৃথক ওষুধ হলে মোট আটটি (৪+৪) বড়ি খেতে হবে)।
অনেকেই Gastric এর ভয় পেয়ে থাকেন সেক্ষেত্রে একটি Pantoprazole 40 mg খেতে পারেন।
‼️ যাদের পাকস্থলীতে রক্তক্ষরণ, রক্ত বমি, রক্ত বা আলকাতরার মতো কালো পায়খানা হয় তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

0 Comments