জীবনের শেষ প্রহরে

 


জীবনের শেষ মুহূর্তে আমরা হঠাৎ করেই বুঝে যাই—
এক মুঠো জমির জন্য প্রতিবেশীর সঙ্গে যে ঝগড়া করেছিলাম,
তা কতটা অর্থহীন ছিল।

যে রাগ, অহংকার, ক্ষোভ ধরে রেখেছিলাম এতদিন,
সেগুলোর জন্যই হারিয়েছি জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস—সময়।
যা একবার হারালে আর ফিরে পাওয়া যায় না।

রাত জেগে স্বপ্নের পেছনে দৌড়েছি,
অর্থ আর মর্যাদার মোহে ভেসেছি—
কিন্তু শেষ বেলায় মনে হয়, এগুলোর কতটুকু সত্যিই দরকার ছিল?
না কি কেবল অহংকার আর হিংসার জন্যই এত পরিশ্রম?

কারো সঙ্গে কঠিন আচরণ করা,
কারো মন ভেঙে দেওয়া—
এসবই আসলে ছিল নিজের অক্ষমতার প্রকাশ।
আমরা ভাবতাম শক্ত মানুষ মানে কঠোর মানুষ,
কিন্তু সত্যিকারের শক্তি লুকিয়ে আছে কোমলতা আর সহানুভূতিতে।

দুর্বলকে ভয় দেখানো, ছোট করা—
এসব একসময় ফিরে আসে,
আর আমাদের ভেতরের শান্তিটাকেও কেড়ে নেয়।

শেষ প্রহরে বুঝে যাই—
সবচেয়ে মেধাবী হওয়া জরুরি ছিল না,
সবচেয়ে ধনী হওয়াও নয়।
প্রয়োজন ছিল এক শান্ত, ভালোবাসায় ভরা জীবন।

মানুষের আন্তরিকতা, হাসি, যত্ন,
আর প্রার্থনাই আসল সম্পদ ছিল।
কিন্তু আমরা সেটাই সবচেয়ে বেশি অবহেলা করেছি।

শেষ নিশ্বাসের সময় বুঝতে পারি—
কারো হৃদয়ে কষ্ট দেওয়া ছিল জীবনের সবচেয়ে বড় ভুল।
মানুষের দোয়া, ভালোবাসা, মমতা—
এসবই আসলে জীবনের সবচেয়ে মূল্যবান অর্জন।

যৌবনের উচ্ছ্বাসে আমরা ভুলে যাই,
কথা কোমল হতে পারত,
আচরণ হতে পারত দয়ার,
আর মানুষের হৃদয় জয় করাই ছিল সত্যিকারের সফলতা।


0 Comments